Refund and Return Policy

মোহাম্মদীয়া কম্পিউটার, কম্পিউটার অ্যাক্সেসরিজ ও আধুনিক গ্যাজেটসের একটি বিশ্বস্ত অনলাইন ও শোরুমভিত্তিক স্টোর। যেখানে মানসম্মত পণ্য ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা হয়। আমরা সবসময় চেষ্টা করি গ্রাহককে সঠিক পণ্য ও স্বচ্ছ সেবা দিতে। তবে প্রযুক্তিগত পণ্যের ক্ষেত্রে কিছু বাস্তব সীমাবদ্ধতা থাকে। নিচে আমাদের রিফান্ড এন্ড রিটার্ন পলিসি পরিষ্কারভাবে দেওয়া হলো, যাতে অর্ডার করার আগে ও পরে কোনো বিভ্রান্তি না থাকে।

১. রিটার্ন পলিসি (Return Policy)

✅ ভুল পণ্য ডেলিভারি হলে।
✅ পণ্য ডেলিভারির সময় ভাঙা, পোড়া বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত থাকলে।
✅ ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট (কারখানাজনিত ত্রুটি) থাকলে।
✅ অসম্পূর্ণ প্যাকেজ বা এক্সেসরিজ না থাকলে।

রিটার্নের শর্তসমূহ

✅ পণ্য গ্রহণের ৭ দিনের মধ্যে রিটার্নের জন্য অনুরোধ করতে হবে।
✅ পণ্য অবশ্যই অব্যবহৃত, অক্ষত ও মূল অবস্থায় থাকতে হবে।
✅ বক্স, স্টিকার, সিল, সিরিয়াল নম্বর ও এক্সেসরিজ অক্ষত থাকতে হবে।
✅ ডেলিভারির সময় আনবক্সিং ভিডিও রাখা বাধ্যতামূলক।
✅ গ্রাহকের কারণে ক্ষতি হলে পণ্য রিটার্ন বা ওয়ারেন্টির আওতায় আসবে না।
✅ ক্যাশ অন ডেলিভারি (COD) অর্ডারের ক্ষেত্রে পণ্য রিটার্ন করলে নির্ধারিত ডেলিভারি চার্জ ক্রেতাকে বহন করতে হবে।
✅ ডেলিভারি ম্যান থাকাকালীন কোনো পণ্য ফেরত দিলে তাকে যথাযথ ডেলিভারি চার্জ বুঝিয়ে দিতে হবে। চার্জ পরিশোধ ব্যতীত পণ্য ফেরত প্রদান 'প্রতারণা' হিসেবে গণ্য হবে এবং ক্রেতাকে স্থায়ীভাবে ব্ল্যাকলিস্ট করা হবে।

যেসব ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য নয়

✅ ব্যক্তিগত মত পরিবর্তন বা প্রয়োজন না থাকা।
✅ ভুল বুঝে অর্ডার করা।
✅ ব্যবহৃত বা ইনস্টল করা পণ্য।
✅ সফটওয়্যার, লাইসেন্স, ডিজিটাল প্রোডাক্ট।
✅ ডিসকাউন্ট বা ক্লিয়ারেন্স পণ্য (যদি আলাদা করে উল্লেখ না থাকে)

২. এক্সচেঞ্জ পলিসি (Exchange Policy)

✅ একই মডেলের পণ্য স্টক থাকলে এক্সচেঞ্জ করা যাবে।
✅ এক্সচেঞ্জ অনুরোধ পণ্য পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে।
✅ এক্সচেঞ্জের ক্ষেত্রে ডেলিভারি/কুরিয়ার চার্জ গ্রাহককে বহন করতে হবে।
✅ একবার এক্সচেঞ্জ করা পণ্য পুনরায় রিটার্ন বা রিফান্ডযোগ্য নয়।

৩. রিফান্ড পলিসি (Refund Policy)

✅ পণ্য এক্সচেঞ্জের জন্য স্টকে না থাকলে।
✅ নির্ধারিত সময়ের মধ্যে পণ্য ডেলিভারি দিতে ব্যর্থ হলে।
✅ রিটার্ন গ্রহণযোগ্য প্রমাণিত হলে।

রিফান্ড প্রসেস

✅ পণ্য যাচাই শেষে ৩ থেকে ১০ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রসেস করা হয়।
✅ অনলাইন পেমেন্টে ব্যাংক বা গেটওয়ের কারণে অতিরিক্ত সময় লাগতে পারে।
✅ COD অর্ডারের ক্ষেত্রে বিকাশ/নগদ/রকেট/ব্যাংক ট্রান্সফারে রিফান্ড দেওয়া হয়।

নন-রিফান্ডেবল চার্জ

✅ EMI চার্জ।।
✅ বিকাশ / নগদ / কার্ড / POS / গেটওয়ে চার্জ।
✅ কুরিয়ার বা ডেলিভারি চার্জ।

৪. কুরিয়ার ও ডেলিভারি সংক্রান্ত নির্দেশনা

✅ কুরিয়ার থেকে পণ্য নেওয়ার সময় প্যাকেট ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত হলে গ্রহণ করবেন না।
✅ কুরিয়ার থেকে ক্ষতিগ্রস্ত পণ্য গ্রহণ করলে তা গ্রাহকের নিজ দায়িত্বে গণ্য হবে।
✅ ডেলিভারি ম্যানের সামনে পণ্য রিটার্ন করলে ডেলিভারি চার্জ পরিশোধ করতে হবে।

৬. রিফান্ড এন্ড রিটার্ন পলিসি সংক্রান্ত যেকোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন:

হটলাইন/হোয়াটসঅ্যাপ: 09638-642363 / 01616033340
ইমেইল: support@mohammadiacomputer.com
শপ এড্রেস: Suvastu Arcade ICT Bhaban, Shop-102-103, Level-2, New Elephant Road, Dhaka-1205, Bangladesh.